শিরোনাম

| |

ভারতে আবার সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 14, 2021 9:43 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: করোনা নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত। ব্রাজিলকে টপকে বিশ্বে করোনা হতাহতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে গত কয়েকদিন ধরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হচ্ছে। এবার একদিনে মৃত্যুর সংখ্যাও হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে ভারতে আক্রান্ত হয়েছে এক লাখ ৮৫ হাজার ২৪৮ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৬ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন এবং মারা গেছে এক লাখ ৭২ হাজার ১১৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭৮৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৭ হাজার ১৭৯ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৭১ হাজার ৮৬৪ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ