শিরোনাম

| |

সৌদিসহ বেশ কয়েকটি দেশে আজ রোজা শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 13, 2021 6:45 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: সোমবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যাবেলায় দেশটির সর্বোচ্চ আদালত থেকে এ বিষয়ক ঘোষণা আসে। আরব নিউজ।


আরো দেখুণ: মানবতা – সুমাইয়া শাহরীন
আরো দেখুণ: অগ্রদুত – মুহাম্মদ আলমামুন আব্দুল্লাহ
আরো দে;খুণ: নতুন দিনের পৃথিবী – মুহাম্মদ আলমামুন আব্দুল্লাহ


রোজা শুরুর ঘোষণার পাশাপাশি সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দেশের নাগরিক ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ আদালত। বিশ্বজুড়ে করোনা আবহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রমজান পালন করছেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা।

পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। শুভেচ্ছাবর্তায় তিনি বলেন, ‘বছর ঘুরে আবারও পবিত্র রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। এমন এক সময়ে আমরা এই মাসটি পালন করতে যাচ্ছি, যখন করোনা মহামারিতে বিশ্ব পর্যুদস্ত অবস্থায় আছে।’

‘বৈজ্ঞানিক উপায়ে যদি মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা না করা হতো, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। আমরা পরম করুণাময়কে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।’ সৌদি আরবের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু বিধি-নিষেধ জারি করেছে সরকার। সেই অনুযায়ী, মদিনায় মসজিদে নবী বা নবী মসজিদে নামাজ আদায় করতে হলে অবশ্যই করোনা টিকা নিতে হবে।

পাশাপাশি, এই মাসে যারা মক্কার কাবা শরীফে উমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। উমরাহর উদ্দেশে কাবায় উপস্থিত কোনো ব্যক্তির কাছে যদি অনুমতিপত্র না থাকে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এ ছাড়া জনসমাগমপূর্ণ স্থানে ইফতার, সেহেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে ইতি’কাফও।া

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ