শিরোনাম

| |

জন কেরি আসছেন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 1, 2021 5:43 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বনেতাদের নিয়ে ২২ এপ্রিল জলবায়ুবিষয়ক ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করছেন। এতে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ৯ এপ্রিল ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি।

পররাষ্ট্রমন্ত্র্রী এ কে আব্দুল মোমেন বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই দায়িত্ব পালন করে থাকেন। ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে জলবায়ু ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের আমন্ত্রণ জানাতে তিনি ঢাকায় আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর হবে কয়েক ঘণ্টার। ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের অংশগ্রহণে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ