শিরোনাম

| |

৩ বাহিনী প্রধানের পদত্যাগ!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 31, 2021 6:19 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: ব্রাজিলের তিন বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানরা পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর উপর ক্ষোভ থেকে মঙ্গলবার তারা পদত্যাগ করেন।

এর আগে ব্রাজিলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা পদত্যাগ করলে সোমবার প্রেসিডেন্ট তার মন্ত্রিসভা পুনর্গঠন করতে বাধ্য হয়েছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দেশটির সেনাপ্রধান জেনারেল এডসন লিল পুজল, নৌপ্রধান অ্যাডমিরাল ইলকুইস বারবোসা ও বিমানপ্রধান লে.-ব্রি. অ্যান্টোনিও কার্লোস বারমুদেজ মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের নতুন মন্ত্রীর সাথে সাক্ষাত করে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের আগে তাদের সাথে মন্ত্রীর উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা গেছে।

এদিকে করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় জনপ্রিয়তা হারিয়েছেন বোলসোনারো। তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে।

দুই বছর আগে দায়িত্ব গ্রহণ করা ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোর দাবি, লকডাউন জারি করলে তা অর্থনীতিতে ধস নামাবে। তিনি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এমনকি কোয়ারেন্টাইনেরও পক্ষে নন।

গত কয়েক সপ্তাহে নতুন করে দেশটির ২৬টি রাজ্যের প্রায় প্রতিটিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং ওষুধের অভাবে হাসপাতালের মেঝেতেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। এছাড়া অক্সিজেনের অভাবেও বহু রোগী প্রাণ হারাচ্ছে।

এমন ভয়াবহ পরিস্থিতির জন্য বোলসোনারো সরকারকেই দায়ী করা হচ্ছে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৩ লাখ ১৪ হাজার মানুষ মারা গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ