শিরোনাম

| |

ঝড়ের গতিতে সম্পদ: শীর্ষদের টেক্কা গৌতম আদানির

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 14, 2021 11:32 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: সম্পদ বাড়িয়েছেন ঝড়ের গতিতে। প্রচেষ্টার সাথে ভাগ্যও যেন খুলে গেছে। আর দুই এ মিলে বিশ্বের সব শীর্ষ ধনীকে টেক্কা মারলেন ভারতের আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। চলতি বছরে জেফ বেজোস, ইলন মাস্ক, মুকেশ আম্বানিদের ছাপিয়ে সবচেয়ে দ্রুতগতিতে সম্পত্তি বাড়িয়েছেন গৌতম। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ১ হাজার ৬২০ কোটি থেকে গৌতম আদানির সম্পত্তির নিট মূল্য বেড়ে হয়েছে ৫ হাজার কোটি টাকা। এই বৃদ্ধিতে সব শীর্ষ ধনীকে টপকে গেছেন তিনি। খবর: টাইমস নাও নিউজ।

চলতি বছরে কেবল একটি ক্ষেত্র ছাড়া আদানি গোষ্ঠীর সব কটি ব্যবসার শেয়ারের মূল্য ৫০ শতাংশ হারে বেড়েছে। কোনো কোনো ব্যবসায় আদানিদের মুনাফার হার ছাপিয়ে গিয়েছে ৯০ শতাংশও। আদানি টোটাল গ্যাসের মতো আদানি গ্রুপের কিছু শেয়ার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আদানি এন্টারপ্রাইজের দর বেড়েছে প্রায় ৯০ শতাংশের বেশি। আদানি ট্রান্সমিশন লিমিটেড ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি পাওয়ার, আদানি পোর্টস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের শেয়ার ৫০ শতাংশেরও বেশি লাভ করেছে। কেবল গ্রিন এনার্জির শেয়ারের দর ১২ শতাংশ বেড়েছে।

এর মাধ্যমে গৌতম আদানির ঝুলিতে যোগ হলো আরও একটি পালক। ভারতে একটি বিমানবন্দর, বন্দর এবং অস্ট্রেলিয়ায় একটি কয়লাখনি আদানির অধীনে রয়েছে। আদানির বিপরীতে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি চলতি বছরে তার সম্পত্তি বাড়িয়েছেন ৮১০ কোটি ডলার। অর্থাৎ প্রায় অর্ধেক। বিশ্বের শীর্ষ ধনী ই–কমার্স জায়ান্ট আমাজনের প্রধান জেফ বেজোস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কও আদানির মতো গতিতে সম্পদ বাড়াতে পারেননি।

ব্যবসা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত সম্প্রসারণ করেছেন গৌতম আদানি। কেবল এই বছরই নয়, প্রথম প্রজন্মের এই উদ্যোক্তা তাঁর সমসাময়িক ভারতীয় শীর্ষ ধনীদেরও ছাড়িয়ে যান গত বছরও। সম্পত্তি গড়ার ক্ষেত্রে গত বছরও মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ