শিরোনাম

| |

বামেদের ‘তুরুপের তাস’ তারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 13, 2021 11:27 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: পশ্চিমবাংলায় একুশের নির্বাচনে প্রার্থী তালিকায় নবীনদের স্থান দিয়ে চমক দেখিয়েছে বঙ্গ বামফ্রন্ট। নির্বাচনী প্রচারের ময়দানে তারাও যে পিছিয়ে পিছিয়ে থাকতে রাজি নন তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা।

এবারে পশ্চিমবঙ্গে বামেদের প্রচারের অন্যতম মুখ হয়ে উঠেতে চলেছেন কানহাইয়া কুমার, কাফিল খান ও জিগনেশদের মতো জাতীয় রাজনীতিতে উঠে আসা নতুনরা। যারা ইতোমধ্যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। মূলত, অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনই এবারের ভোটে সিপিএমের মূল শক্তি হতে চলেছে।

একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বামেদের হয়ে নবীন মুখের মধ্যে অন্যতমভাবে প্রার্থী হয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ঐশী ঘোষ এবং দীপ্সিতা ধর। তাদের হয়ে প্রচারে আসতে চলেছেন কানহাইয়া কুমার এবং কাফিল খানেরা। একইসঙ্গে আসতে পারেন গুজরাটের জিগনেশ মেরানিও।

এ ব্যাপারে কাফিল খান বলেন, পশ্চিমবঙ্গে ঐশীদের হয়ে ভোট প্রচারে আসছি।

এদিকে রাজনৈতিক মহলের ধারনা, কাফিল খানকে এনে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বামেরা। সেক্ষেত্রে কাফিল খানকে ভোটের প্রচারে এনে একদিকে সুবক্তা হিসাবে যেমন জনগণের নজর কাড়ার চেষ্টা করা হবে তেমনি বাংলায় সংখ্যালঘু ভোটারদের মন জয়ের পন্থাও নিতে চলেছে বামেরা।

সূত্র বলছে, একুশের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামেরা চাইছেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে প্রতিবাদী এবং আপোষহীন ভাবমূর্তীকে কাজে লাগাতে। সেক্ষেত্রে বিজেপি যেমন কেন্দ্রীয় স্তরের নেতা-নেত্রীদের এনে পশ্চিমবঙ্গে প্রচারের ঝড় তুলতে শুরু করেছে, সেই পথেই হেঁটে বঙ্গ বামফ্রন্ট চাইছে তাদের জাতীয় স্তরের নবীন মুখদের নিয়ে এসে কিস্তিমাত করতে। আর সেই লক্ষ্যেই বাংলা বাজারে এবার কানহাইয়া, কাফিল এবং জিগনেশদের এনে বাড়তি চমক দিতে চলেছে বামফ্রন্ট।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ