শিরোনাম

| |

ইতালিতে ফের বন্ধ হচ্ছে স্কুল-রেস্তোরাঁ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 13, 2021 11:15 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: মহামারি করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ধরন। এমন পরিস্থিতিতে ফের বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইতালি সরকার। সূত্র: বিবিসি নিউজ

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে ইতালির বেশিরভাগ এলাকার দোকান, রেস্তোরাঁ ও স্কুল বন্ধ হয়ে যাবে। আর আগামী ৩ থকে ৫ এপ্রিল কার্যত সম্পূর্ণ শাটডাউন থাকবে গোটা ইতালি। কর্মস্থল, স্বাস্থ্যগত সমস্যা ও জরুরি কোনো প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে বসে থাকতে হবে।

উল্লেখ্য, চীন থেকে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এক বছর আগে প্রথম দেশ হিসেবে লকডাউন জারি করেছিল ইতালি। ওই সময় ইউরোপে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে ওঠা ইতালি আবারও ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপের এমন সিদ্ধান্ত।

প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্যের পর ইউরোপে যা দ্বিতীয় সর্বোচ্চ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ