শিরোনাম

| |

মমতার সম্পত্তির পরিমাণ কত?

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 12, 2021 12:37 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: ভারতের রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে দুর্নীতিতে আক্রান্ত হয়ে যখন দেশের অনেক নেতা জর্জরিত তখন এক ব্যতিক্রমী চরিত্রের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক তৃতীয়াংশ নেতার সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি হলেও মমতার সম্পত্তি মাত্র ১৭ লাখ রুপির কাছাকাছি।

বুধবার হলদিয়ায় নমিনেশন জমা দেওয়ার দিন ব্যক্তিগত সম্পত্তির বিবরণ জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই তথ্য দিয়েছেন তৃণমূল নেত্রী।

মমতা জানিয়েছেন, তাঁর গাড়ি নেই, নেই নিজের নামে বাড়িও। অর্থের বিবরণে উল্লেখ করেছেন, ব্যাংকে রয়েছে, ১২ লাখ ২ হাজার ৩৫৬ রুপি এবং তাঁর হাতে নগদ অর্থ বলতে রয়েছে ৬৯ হাজার ২৫৫ রুপি। তাঁর কাছে যেই ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে তার মূল্যও ১৮ হাজার ৪৯০ রুপি।

সম্পত্তির বিবরণে উল্লেখ করেছেন, তাঁর গহনার পরিমাণ ১০ গ্ৰামের চেয়েও কম। স্বর্ণের যে গহনা আছে তা ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম। যার বর্তমান বাজার মূল্য ৪৩ হাজার ৮৩৭ রুপি। সবকিছু মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ১৭ লাখ রুপির কাছাকাছি।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, তাঁর কোথাও কোনো ঋণ নেই। এমনকী পারিবারিক সূত্রে কোনো পৈতৃক সম্পত্তিও তিনি পাননি। বাকি নেই ইনকাম ট্যাক্স। সঙ্গে সরকারি কর জাতীয় কোনো কিছু তাঁর বাকি নেই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ