শিরোনাম

| |

প্লে বুকস নামে নতুন ফিচার এনেছে গুগল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2021 12:03 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: প্লে বুকস নামে নতুন একটি ফিচার এনেছে গুগল। এতে শিশুরা সহজেই বই পড়ায় উদ্বুদ্ধ হতে পারেন। নিজেদের ই-বুক ডিজিটাল বিতরণ সেবা প্লে বুকে ফিচারটি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এখন থেকে চাইলে অভিভাবকরা কোনো বই শিশুদের শোনার ব্যবস্থা করে দিতে পারবেন। ‘ট্যাপ টু রিড’ ফিচারটি নিজে থেকেই বইয়ের শব্দ পড়ে শোনাবে। শুধু তা-ই নয়, খুব সহজে অর্থও খোঁজা সম্ভব হবে।

বইয়ের পাতা নিজে থেকেই উল্টাবে, না-কি অভিভাবক বা শিশু পাতা উল্টিয়ে নেবেন, তা-ও ঠিক করে রাখা যাবে ফিচারটির সাহায্যে। গুগল বলছে, ‘যে কোনো একটি শব্দ বাজিয়ে শুনে নিন বইয়ের যে কোনো পাতা থেকে। পড়ুন বা শুনুন হাজারো শিশুবান্ধব সংজ্ঞা, এগুলোর মধ্যে চিত্র থাকবে যা বোধগম্যতা এবং শেখার ক্ষেত্রে সাহায্য করবে।’

এছাড়াও যেকোনো শিশুতোষ বই কেনার আগে বিনামূল্য নমুনা ডাউনলোড করে টুল সচল রয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে পারবেন ক্রেতারা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ