শিরোনাম

| |

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় ভয়াবহ দুর্ভোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2021 11:16 AM
Print Friendly and PDF

অনলাইন প্রতিনিধি :: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। প্রতিদিনই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগেই থাকছে। এতে ভোগান্তির যেন অন্ত নেই এ রুটের যাত্রী ও চালকদের।

আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১৮টি ফেরি চলাচল করতো। বর্তমানে সেখানে ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি স্বল্পতায় এ রুটে গত কয়েকদিন ধরেই যানজট লেগে আছে।

মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকার মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক যানজটে আটকে থাকতে দেখা গেছে। এতে চালকেরা পড়ছেন নানা ধরণের সমস্যায়।

অন্যদিকে আরিচা ও কাজিরহাট নৌরুটে নতুন করে ফেরি চলাচল শুরু হওয়ায় দৌলতদিয়া-পাটিুরয়া নৌ রুটের কয়েকটি ফেরি সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ২টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এদিকে ফেরি সঙ্কট দেখা দেয়ায় এ রুটে ট্রিপ সংখ্যাও কমে গেছে।

বিআইডব্লিউটিসি’র সহকারী ঘাট ব্যাস্থাপক মো. খোরশেদ আলম বলেন, আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেখানে দৌলতদিয়া পাটুরিয়া-নৌরুটের দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যে কারণে দৌলতদিয়ায় ফেরি সঙ্কট রয়েছে। আর এ কারণে প্রতিদিনই যানজট লেগে থাকছে।

তিনি বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে পারাপার করার কারণে তাদের যানজটে থাকতে হচ্ছে। আজ এ নৌরুটে ১১টি ছোট বড় ফেরি চলাচল করছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ