শিরোনাম

| |

কক্সবাজারে বিজিবির হাতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক হলেন ছুটিতে থাকা পুলিশ কন্সটেবল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 3, 2026 12:15 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব বেপারী নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি-৩০। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক সজিব বেপারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিন্দা। তিনি ৮ এপিবিএনে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৩০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। তিনি জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সজিব বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ বিজিবি-৩০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ