শিরোনাম

| |

যুদ্ধবিরতির নয়া প্রতিশ্রুতি: পাকিস্তান ও ভারত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 25, 2021 11:47 AM
Print Friendly and PDF

বরিশার সংবাদ২৪ ডেস্ক :: বিরোধপূর্ণ কাশ্মির ভূখণ্ডের সীমানায় কঠোর যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনী। বৃহস্পতিবার দুই দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত হয় বলে খবরে জানিয়েছে আলজাজিরা। পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার সকালে নিজ নিজ কার্যালয়ে দুই দেশের সামরিক বাহিনীর ডাইরেক্টর- জেনারেল’স অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) টেলিফোনে পরস্পরের সাথে কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘নিয়ন্ত্রণ রেখা ও অন্যান্য সেক্টরে উভয়পক্ষ সব চুক্তি, সমঝোতা ও যুদ্ধবিরতির কঠোর নজরদারিতে একমত হয়েছে, যা মধ্যরাত থেকে (শুক্রবার) কার্যকর হবে।’

ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত কাশ্মির ভূখণ্ডের সীমানায় ২০০৩ সাল থেকে উভয়পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি চালু হয়। তবে বিভিন্ন সময়ই তা ভঙ্গ করা হয়েছে, যাতে দুই পক্ষের সামরিক ও বেসামরিক প্রাণহানীর ঘটনা ঘটেছে।

পাকিস্তান জানিয়েছে, চলতি বছরে এই পর্যন্ত ভারত অন্তত ১৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যাতে আট বেসামরিক লোক আহত হয়েছে।

অন্যদিকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণায়ের মতে, ২০২০ সালে পাকিস্তান অন্তত পাঁচ হাজার এক শ’ ৩৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যাতে ২২ বেসামরিক লোক ও ২৪ সৈন্য নিহত এবং আরো ১৯৭ জন আহত হয়েছেন।

ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। উভয়দেশই পুরো ভূখণ্ডটি নিজেদের দাবি করছে। ভূখণ্ডটির অধিকার নিয়ে দুই বার যুদ্ধে জড়িয়েছে উভয়দেশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ