শিরোনাম

| |

স্বর্ণের খনি ধসে ৪ জনের প্রাণহানি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2021 7:03 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের বাদাকশানে স্বর্ণের খনি ধসে কমপক্ষে চার শ্রমিক নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সূত্র: আফগানিস্তান টাইমস

প্রদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রোহানি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানের রেগিস্তান জেলার ওই স্বর্ণ খনিতে হঠাৎ ভূমিধসের ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত কর্মীদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পার্বত্য ওই অঞ্চলটিতে অসংখ্য খনি রয়েছে, যার অধিকাংশই অবৈধ। এখানে যে শ্রমিকরা কাজ করেন, তারাও বেশিরভাগ অদক্ষ ও অনভিজ্ঞ। এ কারণেই এ অঞ্চলটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ