শিরোনাম

| |

‘সুগার বেবি’দের খোঁজ দিতো সুগারবুক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 20, 2021 6:15 AM
Print Friendly and PDF

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :: যৌন ব্যবসা নিরোধ আইনে মালয়েশিয়ার বিতর্কিত ডেটিং অ্যাপ সুগারবুক-এর প্রতিষ্ঠাতাকে আটক করেছে দেশটির পুলিশ। আটক ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।

তবে সুগারবুক ওয়েবসাইট এবং গণমাধ্যমের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম ড্যারেন চ্যান এবং বয়স ৩৪ বলে জানা গেছে৷

আর্থিক সহায়তা প্রয়োজন এমন কমবয়সী নারীদের সঙ্গে বয়স্ক বিত্তবান পুরুষদের যোগাযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সুগারবুক। গেল সপ্তাহেই অ্যাপটিতে কয়েক হাজার শিক্ষার্থী যোগ দিয়েছে যাদেরকে ‘সুগার বেবি’ হিসেবে ডাকা হয়। আর অর্থ দেওয়া বয়স্ক ব্যক্তিদের বলা হয় ‘সুগার ড্যাডি’৷ এরপর থেকেই সমালোচনা শুরু হলে এই সাইটে প্রবেশ বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

অ্যাপটির প্রতিষ্ঠাতাকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আটক করেছে পুলিশ৷

মঙ্গলবার এক টুইটে আটক ওই ব্যক্তি বলেন, যদিও আমাদের সাইটে কোনো ধরনের নগ্নতা, প্রাপ্তবয়স্ক কনটেন্ট নেই, এমনকি যৌন ব্যবসাও নয়, তবুও আমরা যুদ্ধে হেরে গিয়েছি।

মালয়েশিয়ান কর্তৃপক্ষ ইন্টারনেট নীতিমালা লঙ্ঘনের দায়ে সুগারবুক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ২০১৬ সালে যাত্রা করা এই অ্যাপটির গ্রাহক রয়েছে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ