শিরোনাম

| |

৩ দিন করে প্রেমিকা-স্ত্রীর সঙ্গে থাকার সমাধান দিলেন পুলিশ!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 3:26 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: তিন দিন থাকুন স্ত্রীর সঙ্গে, আর তিন দিন থাকুন প্রেমিকার সঙ্গে৷ এমনই অভিনয় উপায় সামনে এনে এক ব্যক্তিকে ঝামেলার হাত থেকে বাঁচাল পুলিশ!

ভারতের ঝাড়খণ্ডের রাঁচি শহরে বউ আর প্রেমিকার মাঝে পড়ে গিয়ে দারুণ অশান্তির শিকার হয় রাজেশ মাহাতো নামের এক ব্যক্তি। বিবাহ বর্হিভূত সম্পর্কে সে জড়িয়েছিলেন বেশ কিছুদিন। ধরা পড়তেই শুরু হয় চরম সমস্যা। পুলিশ পর্যন্ত গড়ায় বিষয়। তখনই পুলিশের সামনে বসে নিজেদের মধ্যে অশান্তি মিটমাট করতে উদ্যোগী হয় দুই পক্ষ!

পুলিশ ঠিক করে যে বউয়ের সঙ্গে সপ্তাহে ৩ দিন কাটাবে রাজেশ আর প্রেমিকার সঙ্গে ৩ দিন কাটাতে হবে। বাকি ১দিন নিজে একাই থাকবে। এই সিদ্ধান্ত সকলের পছন্দ হয় এবং সেটা মেনে চলার কথা বলে সব পক্ষই৷

কিন্তু এতে কিছুদিনের জন্য ঝামেলা থামলেও শেষ সমাধান হয়নি। শেষমেষ রাজেশের প্রেমিকা তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন। এতে রাজেশের নামে দায়ের হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ