শিরোনাম

| |

মি-টু মানহানি মামলায় ভারতের সাবেক মন্ত্রীর হার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2021 5:34 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: যৌন হয়রানি করার অভিযোগ আনায় সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর যে মানহানির মামলা করেছিলেন তাতে তিনি হেরে গেছেন। বিবিসি।

বিশ্বজুড়ে নারীদের কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা নিয়ে নারীদের মুখ খোলার যে ঝড় (#মি টু আন্দোলন) উঠেছিল ২০১৮ সালে তার ঢেউ ভারতেও লাগে। ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়া রামানি প্রথম ওই সময়ে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা আকবরের বিরুদ্ধে যৌন হয়রানি করার অভিযোগ তোলেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে আকবর নিজেও প্রায় ২০ বছর সাংবাদিকতা করেছেন।

সাংবাদিক থাকার সময়ই আকবরের যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন প্রিয়া। ওই সময় আকবরের বিরুদ্ধে নামে/বেনামে অন্তত ২০ জন নারী যৌন হয়রানির অভিযোগ তোলেন। যার সবগুলোই অস্বীকার করেন আকবর। অভিযোগের জেরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে আইনী লড়াই শুরুর ঘোষণা দেন। ২০১৮ সালের অক্টোবরে প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেন আকবর।

বুধবার রাজধানী দিল্লির একটি ট্রায়াল আদালত ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিচারপতি বলেন, ‘যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তোলার দায়ে একজন নারীকে কোনভাবেই শাস্তি দেওয়া যায় না।’ভারতের #মি টু আন্দোলনের সময় যে নামগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার মধ্যে এম জে আকবর ছিলেন সবথেকে প্রভাবশালী।

প্রিয়া রামানির বিরুদ্ধে করা মানহানির মামলায় আকবরের অভিযোগ ছিল, প্রিয়ার কারণে তার ‘দীর্ঘদিনের সুনাম ও খ্যাতি বিনষ্ট হয়েছে’। রায়ের পর প্রিয়া সাংবাদিকদের বলেন, ‘সত্য প্রতিষ্ঠা এবং মানুষের ভালোর জন্য’ তিনি এ মামলা লড়েছেন। বলেন,‘আকবর নিজের যে খ্যাতির কথা বলছেন তা আসলে মিথ্যা।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ