শিরোনাম

| |

ডাক্তার নার্সদের স্যালুট জানিয়ে খোলা চিঠি লিখলেন উইলিয়ামসন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 26, 2020 3:59 PM
Print Friendly and PDF

প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ৭১ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৮৮,৩৪৫ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,১৭,৬০৮।

করোনায় আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে নিজেদের জীবন বাজি রেখে লাখ লাখ মানুষকে নিরলস সেবা দিচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।আক্রান্ত ব্যক্তিদের সেবা দিতে গিয়ে মারা গেছেন অনেকে। তবুও মানুষের সেবা করে যাচ্ছেন তারা।
এদিকে, নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন একটি খোলা চিঠি লিখলেন।ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টাকে সালাম জানিয়ে তিনি বলেছেন, খেলার মাঠে ক্রিকেটারদের পারফর্ম করার বা ম্যাচ জেতার চাপ নিয়ে খেলতে হয়। কিন্তু জীবনে আসল চাপ নেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে অন্যের জীবন বাঁচানোটাই আসল চাপ।
খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা, গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, আমরা ঘোর স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছি। এমন এক পরিস্থিতি যা আগে কখনও দেখা যায়নি।

সামনে হয়তো আরও ভয়ঙ্কর দিন আসবে। তবে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা পাশে আছেন বলেই আমরা এই যুদ্ধে লড়াই করতে নামার সাহাস পেয়েছিল অন্তত। ক্রীড়াপ্রেমীরা অনেক সময় বলেন, পুরুষ ও নারী ক্রীড়াবিদদের খুব চাপের মধ্যে পারফর্ম করতে হয়। ‘
‘আসলে সত্যিটা হলো, জীবিকার তাগিদে প্রতিদিন আমরা এমন কিছু করি, যেটা করতে আমরা ভালোবাসি। তবে জীবনে সত্যিকারের চাপ নেন আপনারা। মানুষের জীবন বাঁচাতে কাজ করেন। সত্যিকারের চাপ হল অন্যকে সুস্থ করে তোলার জন্য নিজের জীবনের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা। রোজ আপনারা এভাবেই ঝুঁকি নিয়ে কাজ করে যান। এটি একটি বিরাট দায়িত্ব। শুধুমাত্র সেরা মানুষরাই এই দায়িত্ব পালন করতে পারে। অন্যদের মঙ্গল করাটাই আপনাদের একমাত্র লক্ষ্য। পুরো দেশ, গোটা বিশ্বের সমর্থন ও ভালবাসা আপনাদের জন্য রয়েছে। আমরা জানাতে চাই, আপনারা একা নন। আমরা এই সংকট কাটিয়ে উঠব। কারণ এই সঙ্কট কাটিয়ে ওঠার অন্যতম কারণ তো আপনারাই। ‘

মহামারী করোনাভাইরাসে নিউজিল্যান্ডে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২৭ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ