শিরোনাম

| |

সেনা জঙ্গি গোলাগুলিতে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 26, 2020 1:56 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: সেনা জঙ্গি গোলাগুলিতে ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনা এবং জঙ্গিদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গুলিতে এক জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন দুই ভারতীয় সেনা।

জানা যায়, ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় ভারতের রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশ্যাল অপারেশন গ্রুপ। জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা যৌথভাবে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে জওয়ানদের ওপর গুলিবর্ষণ করে।

নিরাপত্তার জন্য গোটা এলাকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। ওই এলাকার প্রতিটি প্রবেশ পথ এবং বাইরে বেরোনোর পথ বন্ধ করে দেয় ভারতীয় সেনা। আহত দুই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে ছিলো সেই বাড়িটিও বিস্ফোরণে উড়িয়ে দেয় সেনা জওয়ানরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ