শিরোনাম

| |

অবশেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় করোনার হানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 22, 2020 3:15 PM
Print Friendly and PDF

প্রাণঘাতি করোনাভাইরাস এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হানা দিয়েছে। প্রথমবারের মতো দেশটিতে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত বৃহস্পতিবার গাজা ও মিসরের মধ্যবর্তী রাফা সীমান্ত পারাপারের সময় এই দুই রোগীকে পৃথক করা হয়েছে বলে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে। আক্রান্ত দুই ব্যক্তি বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন।

রোববার গাজা সিটিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আবো আল-রাইশ বলেন, আক্রান্ত দুইজন সম্প্রতি পাকিস্তান থেকে ফিরেছিল। ওই দুই ব্যক্তির করোনা পরীক্ষা করা হয় এবং ফলাফল পজিটিভ আসে।

আক্রান্ত দুই করোনা রোগী পুরুষ এবং তাদের বয়স যথাক্রমে ৩০ ও ৪০। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস অনেক চীন, ইতালির মতো উন্নত দেশগুলোকে পর্যদুস্ত করলেও এতদিন ফিলিস্তিনের গাজা উপত্যকাটি এ ভাইরাস মুক্ত ছিল। ইসরাইল ও মিসরের সঙ্গে সীমান্ত বন্ধসহ শুরু থেকেই নানান পদক্ষেপ নিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপর্যাপ্ত উপকরণ নিয়েই ভাইরাসটির বিরুদ্ধে লড়ছে ইসরাইলি নিপীড়নে আক্রান্ত দেশটি। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়লে সেখানে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ