শিরোনাম

| |

ছিটকে পড়া ধোনির চেন্নাই বিদায় করলো পাঞ্জাবকে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 2, 2020 8:02 AM
Print Friendly and PDF

আইপিএল থেকে আগেই ছিটকে পড়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু দলটির দুর্ভাগ্য, শেষ মুহূর্তে টানা তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফের রাস্তা তৈরি করতে পারেনি। নিজেরা যখন বিদায় নিলো, শেষ ম্যাচে তারা সঙ্গী করে নিলো কিংস ইলেভেন পাঞ্জাবকে।

প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না পাঞ্জাবের সামনে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকাধীন দলটি।

রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শেষদিকে দীপক হুদার তোলা ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান করে পাঞ্জাব। জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।

 

টিকে থাকার লড়াইয়ে পাঞ্জাবের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার লোকেশ রাহুল (২৯) ও মায়াঙ্ক আগরওয়াল (২৬)। দু’জনকেই বোল্ড করেন লুঙ্গি এনগিদি। এরপর ঝড় তুলতে পারেননি ক্রিস গেইল (১২), নিকোলাস পুরানরা (২)। তবে মানদ্বীপ (১৪) ও নিশামের (২) স্বল্প সময়ের সঙ্গ নিয়ে ঝড় বইয়ে দেন দীপক। আরেক অপরাজিত ব্যাটসম্যান ক্রিস জর্ডানকে (২) নিয়ে মাঠ ছাড়ার আগে ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬২ রান করেন তিনি।

জবাব দিতে নেমে শুরুতে ঝড় তুলেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গাইকওয়াড ও ফাফ ডু প্লেসিস। তাদের ৮২ রানের জুটি ভাঙেন জর্ডান। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে বিদায় নেন ডু প্লেসিস। এরপর আম্বাতি রাইডুকে (৩০) নিয়ে জয়ের বাকি কাজটা সারেন গাইকওয়াড। তার ৪৯ বলে ৬২ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১ ছক্কায়।

দাপুটে জয় পেলেও লাভ হচ্ছে না চেন্নাইয়ের। টুর্নামেন্টে থেকে আগেই ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। টানা তিন জয়ে তাদের আইপিএলের চলতি আসর শেষ হচ্ছে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। অন্যদিকে প্লে-অফে খেলার আশা টিকে ছিল পাঞ্জাবের। তবে টানা পাঁচ জয়ে সেই আশা জাগালেও পরে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল রাহুলদের। শেষ ম্যাচে জয় দরকার ছিল পাঞ্জাবের। কিন্তু হেরে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাদেরও শেষ হলো চলতি আইপিএল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 27, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:26 pm
Isha 6:39 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ