শিরোনাম
আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পরে মুজিব তোমায় পরে মনে আজকের এই দিনে লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায় কে বলেরে মুজিব নাই মুজিব সারা বাংলায় এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা যারা জন্ম না হলে জন্ম হতো না এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আমাদের মহান নেতা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর ভাবে শোক প্রকাশ করছি। হাজার ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাল রাতে বাঙালি জাতির একটি কলঙ্কময় রাত হিসেবে বিবেচিত সেই রাতে বাংলার বিশ্বাসঘাতক নরপশুরা নির্বিচারে গুলি চালায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে।ঘাতকরা শুধু তাকে মেরেই ক্ষান্ত হন নাই একে একে হত্যা করেছেন তার পরিবারের সকল সদস্যদের কে হত্যা করেছেন শিশু শেখ রাসেলকে।তারা হত্যা করেছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, কৃষককুলের নয়নের মনি বরিশালবাসীর প্রিয় নেতা আবদুর রব সেরনিয়াবাত সাহেবসহ আরো অনেককে
। সেদিন দেশের বাহিরে থাকায় প্রাণে বেঁচে যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। আজ ১৫ ই আগস্ট জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে আমরা বরিশাল সংবাদ পরিবার গভীরভাবে প্রকাশ করছি এবং ১৫ ই আগস্ট এর কাল রাতে শাহাদাতবরণকারী সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব দান করে। আমরা বরিশাল সংবাদ পরিবারের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ৭৫ এর ১৫ই আগস্ট এর সেই নির্মম হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যারা বিদেশে পালিয়ে আসে তাদেরকে বাংলাদেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার জোর দাবি জানাচ্ছি আমরা বরিশাল সংবাদ পরিবারে।।