শিরোনাম

| |

শেখ রাসেলকে নিয়ে চলচ্চিত্র

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 10, 2020 4:39 AM
Print Friendly and PDF

শেখ রাসেলকে কেন্দ্র করে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। যেখানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী।

মুজিব বর্ষের আরেকটি চমক হিসেবে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বলে জানান এর পরিচালক সালমান হায়দার। এর নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এখানে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।

এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত সেই অরুক মুন্সি। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন। এখানে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে থাকবে ইউসুফ মেজ পুত্র শেখ জামালের চরিত্রটি করবেন সাব্বির।

পরিচালক বলেন, নিজের ভেতরের তাগিদ থেকেই চলচ্চিত্রটি নির্মাণ করছি। অনেক সময় নিয়ে এর গল্প ও চিত্রনাট্য সাজিয়েছি। এখানে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করবো। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি খুবই আনন্দিত আমাদের সবার প্রিয় মৌসুমী আপাকে পেয়েছি বঙ্গমাতার চরিত্রে। আমার মনে হয়েছে এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট।

এছাড়া বাকী চরিত্রগুলোতেই চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়ে শিল্পী বাছাই করেছি। খুব শিগগিরই শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে। তিনি জানান, মুজিববর্ষেই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ