শিরোনাম

| |

শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 22, 2020 12:27 PM
Print Friendly and PDF

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় দুই নেতা প্রায় ১৫ মিনিট আলাপ করেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের এক সংবাদ বিবরণীতে এমন তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বুধবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন।

এছাড়া বাংলাদেশে করোনা পরিস্থিতি ও মহামারীর মোকাবেলায় সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন সাবেক এই ক্রিকেট কিংবদন্তি।

জবাবে করোনা সংক্রমণ মোকাবেলা ও চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ নিয়েছেন, তা বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, প্রধানমন্ত্রী তাকে সে সম্পর্কে অবহিত করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ