শিরোনাম

| |

সুশান্তের জীবনী নিয়ে আসছে সিনেমা!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 21, 2020 3:09 PM
Print Friendly and PDF

সুশান্ত রাজপুরের জীবনী নিয়ে এবার বানানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এ চরিত্রে অভিনয় করবেন সুশান্তের মতই দেখতে আরেক অভিনেতা ‘সচিন’। জানা গেছে, বিজয় শেখর গুপ্তা প্রযোজিত, শমীক মৌলিক পরিচালিত ‘সুইসাইড অর মার্ডার, ‘আ স্টার ওয়াজ লস্ট’ ছবিতে সুশান্তের ভূমিকায় দেখা যাবে সচিনকে। ছবিতে সুরারোপ করেছেন গায়ক, সঙ্গীত পরিচালক শ্রদ্ধা পন্ডিত।

একসময়ে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির জীবনের ওপর নির্মিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সুশান্ত। বার বার নানা বাধার মুখে পড়ে গিয়েও কেমন করে এক খেলোয়াড় নিজেকে শক্ত রেখে পরিস্থিতির মোকাবিলা করে শেষটায় জয়লাভ করে, সেটাই ছিল ছবির উপজীব্য।এমন অনুপ্রেরণা যোগানো চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অকালে চলে যাওয়া হতচকিত করেছে অনেক মানুষকে।

সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি তাকে খুন করা হয়েছে সে প্রশ্ন বার বার উঠেছে। আর যদি আত্মহত্যাও হয়ে থাকে তবে তার পেছনে কাদের প্ররোচনা রয়েছে সে প্রশ্ন উঠেছে। অভিনেতার মৃত্যুর গত একমাস ধরে বার বার নেপোটিজম বিতর্ক দানা বেঁধেছে। টিনসেল টাউনে বাইরে থেকে এসে কেউ সফল হলেই তাকে টেনে নামানোর চেষ্টা হয়, এমন অভিযোগ উঠেছে। কাঠগড়ায় উঠেছেন সঞ্জয় লীলা বনশালী, মহেশ ভাট থেকে আদিত্য চোপড়া পর্য়ন্ত। মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত।জানিয়েছেন, নতুন প্রতিভাবান অভিনেতাদের ইন্ডাস্ট্রিতে বঞ্চনার শিকার হতে হয় সবসময়। সেই বঞ্চনা সইতে না পেরেই কি মানসিক অবসাদ থেকে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিতে হয়েছিল সুশান্তকে? স্মল টাউন থেকে মুম্বই এসে সিরিয়ালে রাতারাতি নাম করে ফেলা, ক্রমে ফিল্মে সুযোগ পেয়ে পায়ের তলায় জমি পেতে থাকা, তারপর হঠাৎ করেই আত্মহত্য! সুশান্তের জীবনের জার্নি থ্রিলার এলিমেন্টে পূর্ণ। পর্দায় সেই জার্নি ঘিরে মানুষের উৎসাহ তো স্বাভাবিক।

গুপ্তা জানিয়েছেন ছবিটি ফ্লোরে যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি। শ্যুটিং হবে মুম্বই এবং পঞ্জাবে। চলতি বছরের বড়দিনের সময়ে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিটির ফার্স্ট লুকের ছবি আজই মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ