শিরোনাম

| |

বুধবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 20, 2020 9:30 AM
Print Friendly and PDF

১ হাজার ১৭ ফুটের একটি গ্রহাণু পৃথিবীর দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় দুপুর পৌনে একটার দিকে ৩ হাজার ৫১ হাত আকৃতির এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

এই গ্রহাণুটিকে চিহ্নিত করতে নাম দেয়া হয়েছে অ্যাস্টেরয়েড ৪৪১৯৮৭ (২০১০ এনওয়াই৬৫)। নাসা বলছে, বিশাল এই উল্কাখণ্ড পৃথিবী থেকে ২.৩ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে।

স্বাভাবিকভাবে এই দূরত্ব অনেক বেশি মনে হলেও মহাকাশ বিজ্ঞানীরা একে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে থাকেন।

নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীর ৪.৬৫ মিলিয়ন দূরত্বের ভেতরে থাকা যেকোনো গ্রহাণু বিপদের কারণ হতে পারে।
এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ২৮ হাজার মাইল অতিক্রম করে পৃথিবীর দিকে আসছে। ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশে যে উল্কাপাত হয় এটি তার চেয়ে ১৫ গুণ বড়! ওই ঘটনায় শহরটির অনেক জানালা গুড়িয়ে যাওয়ার পাশাপাশি ১ হাজারের বেশি মানুষ আহত হন।

এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে কি না, সে বিষয়ে বিজ্ঞানীরা কোনো তথ্য দেননি। শুধু বলেছেন, ভবিষ্যতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। সূত্র: ইন্টারনেট।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ