শিরোনাম

| |

বৃষ্টির পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সুপারিশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 21, 2020 9:11 AM
Print Friendly and PDF

বৃষ্টির পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গবেষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে নারিকেল, সাগর কলা, ফুল ও সবজি চাষাবাদ নিয়ে পরবর্তী বৈঠকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মতিয়া চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মো. মামুনুর রশীদ কিরন, জয়া সেনগুপ্তা ও হোসনে আরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আলোচনাকালে বৃষ্টির পানি ধারণ ও এর সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিভিন্ন ধরণের ফুল ফল ও সবজি চাষের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিএডিসির সেচ কার্যক্রমের উপর উত্থাপিত প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করতে বলা হয়।

বৈঠকের শুরুতে কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপি’র মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ