শিরোনাম

| |

সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 19, 2026 2:59 PM
Print Friendly and PDF

উজিরপুর প্রতিনিধি:: দীর্ঘদিনের সংকট ও ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এসেছে রেবিস ভ্যাকসিন। গত ১৪ মে বিভিন্ন গণমাধ্যমে ভ্যাকসিন সংকট নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে দ্রুত প্রশাসনিক উদ্যোগের ফলে গত ১৮ মে হাসপাতালে জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধী এই টিকা সরবরাহ করা হয়।

এর ফলে এখন থেকে কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণীর কামড় কিংবা আঁচড় লাগলে চিকিৎসার জন্য রোগীদের আর বরিশাল শহরে যেতে হবে না। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পূর্ণ বিনামূল্যে রেবিস ভ্যাকসিন গ্রহণ করা যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এতে করে জরুরি চিকিৎসা সেবা আরও সহজলভ্য হলো এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে হাসপাতালে রেবিস ভ্যাকসিন না থাকায় স্থানীয় জনগণকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। অনেক রোগীকে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য অতিরিক্ত সময়, অর্থ ও ঝুঁকি নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ছুটে যেতে হয়েছে। বিশেষ করে দুর্গম ও গ্রামীণ এলাকার মানুষদের জন্য এটি ছিল বড় ধরনের একটি দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দাদের মতে, জরুরি এ টিকা সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পরই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। তারা বলেন, গণমাধ্যমের ভূমিকা ও প্রশাসনের দ্রুত সাড়া দেওয়ার কারণে সাধারণ মানুষ এখন সরাসরি উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা পাবে।

এ বিষয়ে সচেতন মহল মনে করেন, শুধু রেবিস ভ্যাকসিন নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সব ধরনের জরুরি ওষুধ ও টিকার নিয়মিত সরবরাহ নিশ্চিত করা জরুরি। এতে করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসা নিতে গিয়ে মানুষের ভোগান্তি কমে আসবে।

এছাড়াও স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিয়মিত মনিটরিং ও পর্যাপ্ত মজুদ রাখার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন সংকট আর তৈরি না হয়।

উল্লেখ্য, এই বিষয়ে সংবাদটি গত ১৪ মে প্রকাশিত হয়। পরবর্তীতে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং গত ১৮ মে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিন সরবরাহ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ