শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: বিএমপি কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সনজিত চন্দ্র নাথ এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬-০৭-২০২৬ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন ১নং ওয়ার্ড বাসু মিয়ার গলি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে অভিযুক্ত ১) মোঃ সাব্বির হোসেন খান (২১), পিতা- মোঃ জাকির খান ২) মোঃ সাব্বির খান (২২), পিতা- কাওছার খান, উভয় সাং- গাউয়াসার নগরের পুল, ০৩ নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা- বরিশালদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদেরকে গ্রেফতার করেন। দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।