শিরোনাম

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৬

ঝালকাঠির ম্যানেজিং কমিটির স্বাক্ষর জাল করা দুই শিক্ষক কারাগারে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ১০, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর জাল ২ লাখ ৭৩ হাজার ৪ শত ৫ টাকার ভুয়া বিল—ভাউচার ব্যাংকে দাখিলের ঘটনায় ওই মাদরাসার দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১০ মে) দুপুরে তাদেরকে কারাগারে পাঠান ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন।
কারাগারে যাওয়া শিক্ষকরা হলেন ওই মাদরাসার কম্পিউটার শিক্ষক মো. নুরুল আমিন মুন্সী ও সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।
‎মামলার বাদী মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, ২০২৪ সালের ১২ আগস্ট ওই ২ শিক্ষক বাদীর স্বাক্ষর জাল করে ২ লাখ ৭৩ হাজার ৪ শত ৫ টাকার ভুয়া বিল—ভাউচার তৈরি করে রূপালী ব্যাংকের বরিশাল চক বাজার শাখায় দাখিল করেন। সন্দেহ হলে ওই শাখার ব্যবস্থাপক বাদীকে বিষয়টি জানান। বাদী এ ঘটনায় আদালতে মামলা করলে, তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি জেলা সিআইডির এসআই নিউটন অধিকারী অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ২ শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আজ ওই ২ শিক্ষক জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
May 18, 2026
Fajr 3:51 am
Sunrise 5:11 am
Zuhr 11:54 am
Asr 4:33 pm
Maghrib 6:38 pm
Isha 7:58 pm
Dhaka, Bangladesh
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সংবাদ সংগ্রহে সারাক্ষণ