শিরোনাম

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৩৪

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শাহিন হাওলাদারের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ১৪, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন হাওলাদার মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও অসাধু প্রশাসনিক সদস্যদের বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” করেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উজিরপুরের একটি অভিজাত রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় শাহিন হাওলাদার বলেন, মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, মাদকের বিস্তারে কিছু রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের অসাধু সদস্যের সম্পৃক্ততা রয়েছে, যা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।
শাহিন হাওলাদার আরও বলেন, মাদক সংক্রান্ত অপরাধে কেউ আটক হলে তার পক্ষে তদবিরকারীদের সামাজিকভাবে বয়কট করা হবে। একই সঙ্গে মাদকসেবন বা মাদক সংশ্লিষ্ট অপরাধে জেল-জরিমানা হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
May 18, 2026
Fajr 3:51 am
Sunrise 5:11 am
Zuhr 11:54 am
Asr 4:33 pm
Maghrib 6:38 pm
Isha 7:57 pm
Dhaka, Bangladesh
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সংবাদ সংগ্রহে সারাক্ষণ