শিরোনাম

| |

ইয়াবাসহ আটক ৩ জন বরিশাল কাউনিয়া থানার অভিযানে 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 13, 2026 8:28 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা  বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানাধীন বিসিসি ২ নম্বর ওয়ার্ডের কমিশনার গলি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তিনজনের কাছ থেকে মোট ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— বিসিসি ২ নম্বর ওয়ার্ড কাউনিয়া প্রথম গলির বাসিন্দা মো. নজরুলের ছেলে মো. সবুজ মৃধা (৩৪), মো. ইউসুফ আলীর পুত্র মোহাম্মদ ইয়াকুব আলী ওরফে আলিফ, মৃত ছরোয়ার হোসেনের পুত্র ইকরাম হোসেন তাইম (২৭)।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বরিশাল কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নগরীতে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ