শিরোনাম

| |

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহত, অর্ধশতাধিক গরুর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 29, 2026 9:01 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ::পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গরুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) বজ্রপাতে নিহত হন। একইদিন দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) মারা যান।
এছাড়া, একই সময় শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে আসার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)। অপরদিকে, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) প্রাণ হারান।
স্থানীয়দের মতে, বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন অসচেতনভাবে খোলা মাঠে অবস্থান করায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে, গত দুই দিনে কলাপাড়া, রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।।
####
জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২৯/০৪/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ