শিরোনাম

| |

লালমোহনে ইসলামি আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 16, 2025 7:57 PM
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি::- ভোলার লালমোহনে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকালে লালমোহন উত্তর বাজারের কাশফুল রুপটপ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আহবায়ক মাও: মুফতি আলী আজগর মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাও: মুহাম্মদ জামাল উদ্দিন ও সদস্য সচিব মাও: মুহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ সেক্রেটারি মাও: মুহাম্মদ আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জয়েন সেক্রেটারি মাও: মুফতি মনজুর রহমান, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন, গণ অধিকার পরিষদের লালমোহন উপজেলা শাখার আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি মহিবউল্লাহ মুন্না প্রমুখ।

এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমোহন উপজেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ