শিরোনাম

| |

লালমোহনে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2025 4:29 PM
Print Friendly and PDF

ভোলা প্রতিনিধি::- ভোলার লালমোহন উপজেলায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন চরভূতা ইউনিয়ন ১নং ওয়ার্ডের রহিমপুর এলাকাবাসী।

রবিবার ( ২৩ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়ার্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

রহিমপুর এলাকাবাসি,চরভূতা ১নং ওয়ার্ড, লালমোহন ব্যানারে এ মানববন্ধনে রহিমপুর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রহিমপুর এলাকার রিফাতুল ইসলাম সবুজ, মো. নাজিম উদ্দিন, আরজু বেগম প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের একই এলাকার বিল্লাল ইয়াবা ও গাজা ব্যবসার সাথে জরিত এবং মাদকে আসক্ত হয়ে নিজের দেহে নিজেই আঘাত করে এলাকার বিভিন্ন মানুষকে দোষারোপ করে থানায় মামলা করে জরিমানা বাবাদ টাকা হাতিয়ে নেয়। সুস্থ মানুষ হয়েও প্রতিবন্ধীর ছুরুত নিয়ে ভিক্ষার নামে বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে থাকে এলাকার মানুষ অতিষ্ঠ তাই এর প্রতিবাদে আজ আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। এছাড়া ও একাধিক বিয়ে করে অনেক নারীকে হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে ওর বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ