শিরোনাম
দিন যত এগোচ্ছে ভয়াবহতা তত বাড়ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে ঘোষনা দিয়েছে, যে,সামনে আর ও খারাপ দিনের অপেক্ষায় সকলে।সারা বিশ্বের ন্যায় থমথমে অবস্থা বিরাজ করছে খোদ বাংলাদেশে।মুর্হমুুর্হ করে বাড়ছে করোনা রোগী।নেই কোন কর্ম।এতে চরম খাদ্য সংকটে পড়ছে দেশের বিভিন্ন জেলার মানুষ।
এরই ধারবাহিকতায়,মানবতার সেবায় ব্রতী হয়ে অসহায় মানুষদের পাশে হাত বাড়িয়েছেন খেয়াঘাট বাজার সমিতি নামক একটি সংগঠন।সেখানে একদল মানবসেবী মানুষের অর্থায়নে খাদ্য সামগ্রী পেয়েছেন কিছু হতদরিদ্র মানুষ।যারা খাদ্যের অভাবে অনাহারে দিন কাটিয়েছেন।
গত ২২ তারিখ সকাল ১১ টা ঘটিকার সময় নগরীর চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন স্থানে ৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে। সংগঠনের নেতৃবৃন্দরা।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,পরিমানমত,চাল,ডাল,তেল,চিনি,ছোলা বুট,চিড়া,আলু,পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।
এসময় উপস্থিত ছিলেন, খেয়াঘাট বাজার সমিতির সভাপতি মোঃ আরাফাত সিকদার, সাধারন সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,সহ-সভাপতি মোঃ সাহাদাত হোসেন,সহ-সভাপতি,মোঃবজলু,সহ-সভাপতি কাওসার মেম্বার,সহ সাধারন সম্পাদক মোঃ খোকন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম সাহ্ মোঃ জুয়েল হাওলাদর সহ নেতৃবৃন্দ। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা জানান,আমরা দেশের দুঃসময়ে নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিতে পেরে নিজেদের কে ধন্য মনে করি।এছাড়া মনে করি, আমাদের মত সকলে যদি নিজ নিজ জায়গা থেকে যদি অসহায় মানুষদের পাশে দাড়ায় তাহলে দেশের দুর্ভিক্ষ আর দেখা যাবেনা বরংচ মানুষ খাদ্য সামগ্রী পেয়ে উপকৃত হবেন এবং পাশাপাশি আমরা করোনা নামক এই মহামারী থেকে রক্ষা পাবো বলে জানিয়েছেন তারা।