শিরোনাম
নলছিটি প্রতিনিধি, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির যৌথ আয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের কর্মীদের ( কর লাইসেন্স বিভাগ ) সক্ষমতা বৃদ্ধি র লক্ষ্যে এক কর্মশালা আজ সোমবার (২২ আগস্ট -২০২২) সকাল ১০ টায় নলছিটি চায়না মাঠ সড়ক এন এম এস কার্যালয় অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের এনএমএস এর নির্বাহী পরিচালক মোঃখলিলুর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার মেয়র আঃওয়াহেদ খাঁন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ রাছেল ডালি,নলছিটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমূখ। এ ছাড়াও কর্মশালায় অংশ নেন নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর মামুন মাহমুদ,নলছিটি পৌরসভার লইসেন্স পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম, সহকারী কর আদায়কারী মোঃ নাছির হোসাইন তালুকদার ও ইপিআই সুপার ভাইজার মোঃ নাছির খান প্রমূখ। সভায় উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব এর প্রতিনিধি ডাঃ রাছেল ডালি -বাংলাদেশ সরকারের প্রণীত ২০০৫ এবং পরবর্তীতে ২০১৩ সালে সংশোধিত ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার( নিযন্ত্রণ) আইনে যে সকল স্থানকে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন হিসেবে চিহ্নিত করা হয়েছে সে গুলো বিষয় তুলে ধরেন। এছাড়াও বক্তারা বলেন, ১৮ বছরের নীচে অপ্রাপ্ত বয়স্কদের নিকট তামাক জাত দ্রব্য ক্রয় বিক্রয করা যাবেনা। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোনো তামাকজাতদ্রব্য বিক্রয় করা যাবে না মর্মে সরকার আইন করেছে। যে সকল দোকানদার তামাকজাতদ্রব্য বিক্রয় করছে তাদের কাছ থেকে পৌরকর নেয়ার প্রতিশ্রুতি দেন পৌর মেয়র আঃ ওয়াহেদ খান।