শিরোনাম

| |

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 11, 2022 3:05 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মূখপাত্র কর্তৃক রাসুল (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ও রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবীতে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১জুন) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের বাইপাস মোড় চত্তরে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সকল পেশার মানুষ অংশগ্রহন করেন। মিছিল শেষে বাইপাস মোড় চত্তওে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সহ-সভপতি মাওলানা আল-আমিন দোহারী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা ক্বারী মো. বেলাছেু হোসেন, ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আল-আমিন, উপজেলা ইসলামি আন্দোলনের সহ-সভাপতি ক্বারী তাওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আলহাদী প্রমূখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ