শিরোনাম

| |

সৌদি আরবে ড্রোন হামলা ৩ বাংলাদেশিসহ আহত ১০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 9, 2021 10:04 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

শুক্রবার (৮ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলা হয়েছে বলে জানিয়েছে এসপিএ। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ঘটনার জন্য দায়ী।

 

সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন।

 

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে ২০১৫ সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী।

 

সেই থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 22, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ