শিরোনাম

| |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 18, 2021 11:46 AM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করছে।

উল্লেখ্য, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান ) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০ জুলাই ২০২১ তারিখে ফলাফল প্রকাশিত হয় । উক্ত ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানাে হয় । উক্ত ২৮ শতাংশ অকৃতকার্য ফলাফল নিয়ে অসন্তোস প্রকাশ করেছে তারা । উক্ত ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানাে হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, স্ব – শরীরে পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানাে হয়েছে । অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের দশটি কোর্সের মধ্যে নয়টিতে প্রথম শ্রেণী পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ , প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহাৱে অকৃতকার্য দেখানাে হয়েছে । যেটি খুবই হতাশাজনক এবং একই সাথে লজ্জাদায়ক । আমরা কোনভাবেই উক্ত ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করতে পারছিনা । আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ্রহণ করেছি এই পরীক্ষা খুব ভালাে দিয়েছি । কিন্তু দুঃখের বিষয় এই যে , আমাদের আশানুরূপ ফলাফল তাে আসেইনি বরং সম্মানিত শিক্ষক মহােদয়ের দায়সারা ভাবে খাতা মূল্যায়ন করার জন্য আমাদের খারাপ ফলাফল এসেছে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মশিউর রহমান বলেন, যেহেতু শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সুতরাং এটার আর পরিবর্তনের সুযোগ নেই। তাদের আন্দোলন না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ