শিরোনাম

| |

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৮৭ জন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 2, 2021 1:19 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক   :: দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ২৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ২৭৯ জন।

সোমবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ আগস্ট সকাল ৮টা থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এক দিনে হাসপাতালে নতুন রােগী ভর্তি হয়েছেন ২৮৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রােগী ২৭৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৮ জন।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রােগী ৯৪০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রােগী ৩৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ৩ হাজার ১৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ২০০ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ