শিরোনাম
অনলাইন ডেস্ক :: লিওনেল মেসি শুধু বড়মাপের ফুটবলারই নন, তার মন-মানসিকতাও কতটা উঁচুমানের, সেটা আরও একবার দেখা গেল আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জয়ের পর।
২৮ বছর পর কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জিতেছে আর্জেন্টিনা, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে। আলবিসেলেস্তেদের উচ্ছ্বাস তো বাঁধভাঙা হবেই!
মারাকানার মাঠে এবং পরে ড্রেসিংরুমে মনের মতো করে উদযাপন করেছেনও আর্জেন্টিনার খেলোয়াড়রা। কিন্তু উদযাপন মানে তো প্রতিপক্ষকে অসম্মান নয়। সেটা করতে গিয়েই মেসির ধমক খেয়েছেন সতীর্থ রদ্রিগো ডি পল।
চ্যাম্পিয়ন হওয়ার পর পুরো দল মাঠের মধ্যে আনন্দ করছিল। নেচে নেচে গাইছিল ‘চ্যাম্পিয়ন সং’। এরই ফাঁকে ব্রাজিলকে ব্যঙ্গ করে সুর তুলেছিলেন রদ্রিগো। সঙ্গে সঙ্গেই আর্জেন্টাইন মিডফিল্ডারকে ধমক দিয়ে এটা করতে নিষেধ করেন অধিনায়ক মেসি।
মেসির সেই ধমক তো কাউকে দেখানোর জন্য ছিল না, কেননা উদযাপনটি ছিল নিজেদের মধ্যে। আসলে আর্জেন্টাইন খুদেরাজ কখনই প্রতিপক্ষকে খাটো করার মানসিকতা পোষণ করেন না। এজন্যই বোধ হয় তার ভক্ত-সমর্থক ছড়িয়ে ছিটিয়ে শত্রু দলেও