শিরোনাম

| |

ভারতে মুসলিম বৃদ্ধকে নির্যাতনের পর দাড়ি কেটে নেয় ২ যুবক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 15, 2021 5:21 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশ আবার এক মুসলিম বৃদ্ধকে নির্যাতনের সংবাদ পাওয়া গেছে। এমনকি তার দাড়িও কেটে ফেলা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গত ৫ জুন (শনিবার) গাজিয়াবাদের লোনি এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিল আবদুস সামাদ।

এ সময় কয়েকজন যুবক তাকে অটো থেকে তুলে নিয়ে যায়। নির্জন এলাকায় নিয়ে তাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যুবকরা। জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয়। তাতে রাজি না হওয়ায় সামাদকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটানো হয়।

সামাদ জানিয়েছেন, লাল টিশার্ট পরা এক যুবক তার গলায় ছুরি রেখে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। তিনি রাজি না হলে তার দাড়ি কেটে নেওয়া হয়।

নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সামাদ। তিনি জানিয়েছেন, অটোতে চেপে বাড়ি ফিরছিলাম। সেই অটোতে আরো ২ যুবক ওঠে। তারা আমাকে জোর করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে আমাকে মারধর করে। জোর করে স্লোগান দিতে বাধ্য করা হয়। দাড়ি কেটে নেয়া হয়। এমনকি ওই যুবকরা আমাকে বলেছিল তারা এর আগেও একাধিক মুসলিমকে মারধর করেছে। খুন করতেও ভয় পায় না তারা।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরবেশ গুজ্জর বলে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আপনি কি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে চান?? তাহলে এখনি এখানে ক্লিক করুন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ