শিরোনাম

| |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক বাজেট প্রস্তাব

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 29, 2021 5:52 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিবক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট প্রস্তাব করেছেন দেশটির জো বাইডেন। এর পরিমাণ ধরা হয়েছে ৬ ট্রিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলার। এই বাজেট পরিকল্পনায় ধনাঢ্য মার্কিন নাগরিকদের ট্যাক্সের পরিমাণ অত্যধিক হারে বাড়বে।

বাইডেনের প্রস্তাবিত বিশাল বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সামাজিক কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগকে। এই প্রস্তাবনা এখন মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। যদিও রিপাবলিকান সিনেটর লিনডসে গ্রাহাম এই বাজেটকে অত্যন্ত ব্যয়বহুল উল্লেখ করে সমালোচনা করেছেন।


আরো পড়ুন: কিভাবে ফিরে পাবেন ফেসবুক অ্যাকাউন্ট
আরো পড়ুন: পিরিয়ডের ব্যথা কমানোর উপায়


বাইডেনের বাজেট পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০৩১ সালের মধ্যে ঋণ বিতরণ জিডিপির ১১৭ শতাংশে পৌঁছাবে, যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের মাত্রাকেও ছাড়িয়ে যাবে। এ জন্য বাইডেন কমপক্ষে তিন ট্রিলিয়ন ব্যয় করবেন। অন্যদিকে তিনি কর্পোরেশন, মূলধন সম্পদ ও ধনীদের ওপর বাড়তি কর আরোপ করেছেন।

বাইডেনের বাজেটে ১.৫ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছে পেন্টাগন ও অন্য সরকারি বিভাগগুলো পরিচালনার জন্য। এতে আরও ২টি পরিকল্পনা তিনি অন্তর্ভুক্ত করেছেন, যা আগেই উপস্থাপন করেছিলেন- ২.৩ ট্রিলিয়ন ডলারের চাকরি পরিকল্পনা ও ১.৮ ট্রিলিয়ন ডলারের পরিবার পরিকল্পনা।

ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেন তার বাজেটে ‘সরাসরি আমেরিকার মানুষের জন্য বিনিয়োগ’ করার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখবে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ