শিরোনাম

| |

গ্রেপ্তারের পর মালির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 27, 2021 5:57 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: মালিতে সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তারের ২ দিন পর দেশটির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর উয়ান পদত্যাগ করেছে। গতকাল (বুধবার ২৬ মে) তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের ১ উপদেষ্টা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মালিতে ২০২০ সালের আগস্টে এক সামরিক অভ্যুত্থানের পর বেসামরিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করছিলো প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে। ১ বছরের কম সময়ের মধ্যে আবার সামরিক অভ্যুত্থান ঘটল পশ্চিম আফ্রিকার দেশটিতে।

জান্তাপ্রধান আসিমি গোইতার বিশেষ উপদেষ্টা বাবা সিসে বলেন, সামরিক ঘাঁটিতে আটক থাকা প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে পদত্যাগ করেছেন। সে সময় মধ্যস্থতাকারীরা উপস্থিত ছিলেন।

মধ্যস্থতাকারী হিসেবে থাকা পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ মিশন মিনুসমার প্রতিনিধিদল সাংবাদিকদের বলেন, তারা মালি পৌঁছানোর আগেই এ পদত্যাগের ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটকের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়ে মালি। সিসে বলেন, গ্রেপ্তার দুজনকে মুক্তি দেওয়া এবং নতুন সরকার গঠনের বিষয়ে সমঝোতা চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ মে) সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।

 

 

আপনি কি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে চান?? তাহলে এখনি এখানে ক্লিক করুন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ