শিরোনাম

| |

করোনায় আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 1, 2020 3:24 PM
Print Friendly and PDF

মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইনের মৃত্যু হয়েছে। ভাইরাস আক্রান্ত হওয়ার পর তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই মারা যান। খবর বিবিসির।

জানা গেছে, সোমালিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নূর হাসান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জন্ম দেশটির রাজধানী মোগাদিসুতে।

সোমালিয়ায় এখন পর্যন্ত ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া বাকি চারজনের চিকিৎসা চলছে। এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণ গেছে ৪৩ হাজার ৫২২ জনের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ