শিরোনাম

| |

নন্দীগ্রামে ১৪৪ ধারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 1, 2021 5:22 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে আসনটিতে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়ছেন, সেই নন্দীগ্রামে ভোটের আগের দিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪ বছর আগে এই নন্দীগ্রামেই শিল্পের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে রাজ্যের ক্ষমতায় আসার পথ করে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বিবিসি।

এবার তিনি নিজেই লড়ছেন নন্দীগ্রামের বিধানসভা আসনে। তার প্রতিপক্ষ তারই একসময়কার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র শুভেন্দু অধিকারী, যিনি সম্প্রতি দল বদল করে কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিতে যোগ দিয়েছেন।

এই নির্বাচন নিয়ে ভারতের মিডিয়ায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভারতের বড় বড় টিভি চ্যানেলগুলোর সাংবাদিক-চিত্রগ্রাহকের দল ভিড় করছেন নন্দীগ্রামে । আশপাশের এলাকার হোটেলগুলোতে কোন কক্ষ এখন খালি নেই।

অনেকেই বলছেন, নন্দীগ্রাম আসনের ফলাফলের ওপর মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য এখানে সর্বশক্তি নিয়োগ করেছে বিজেপি। ভোটের দিন বা তার আগেই অশান্তি হতে পারে এমন আশংকা রাজনৈতিক দলগুলো প্রকাশ করছিল।

এলাকায় ১৪৪ ধারা জারি করার জন্য প্রশাসনকে অনুরোধ করে বিজেপি। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও গত কয়েকদিনে তার প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন। বহিরাগতদের ঠেকাতে নির্বাচনী এলাকায় ঢোকার পথে প্রশাসন চেকপোস্ট বসিয়েছে। নিরাপত্তা বাহিনী রাস্তায় গাড়ি তল্লাশি করছে।

এমন পরিস্থিতির মধ্যেই কর্তৃপক্ষ ১৪৪ ধারা জারি করেছে। কেন্দ্রীয় পুলিশের এক হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে নন্দীগ্রাম এলাকায়। তার সাথে রয়েছে রাজ্য পুলিশও। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে এবার খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা মনে করছেন, খুব সামান্য ব্যবধানেই হয়তো নির্ধারিত হবে জয়-পরাজয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ