শিরোনাম

| |

টিকা গ্রহণে উৎসাহ দিতে ট্রাম্পের সহায়তা প্রত্যাশা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 15, 2021 5:28 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: টিকা নিতে রিপাকলিকানদের উদ্বুদ্ধ করতে ট্রাম্পকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। তিনি বলেছেন, ‘ট্রাম্প যদি এ কাজে এগিয়ে আসেন তাহলে এটি হবে ‘গেম চেঞ্জার’। কারণ তিনি (ট্রাম্প) রিপাকলিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয় একজন নেতা।’ বিবিসি।

কয়েকদিন আগের এক জরিপে দেখা গেছে, পুরুষ রিপাকলিকান সাপোর্টারদের মধ্যে শতকরা ৪৯ ভাগ করোনা টিকা নিতে আগ্রহী নন। এই প্রেক্ষাপটে ফাউসির এই মন্তব্য এলো।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. ফাউসি বলেছেন, ‘ট্রাম্প যদি প্রকাশ্যে এসে বলেন, ‘টিকা নাও’, তাহলে এটা আপনার, আপনার পরিবার এবং দেশের স্বাস্থ্যের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ বিরাট সংখ্যক মানুষ তার অনুসারী এবং তারা তার কথা শুনবেন।’

গতমাসে এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘প্রত্যেকেই টিকা গ্রহণ করুন।’ টিকা ইস্যুতে এটিই ছিল ট্রাম্পের প্রথম প্রকাশ্য বক্তব্য। এর আগে ট্রাম্প ব্যক্তিগতভাবে জানুয়ারি মাসে টিকা নিয়েছেন। তবে গত সপ্তাহে চার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার টিকা বিষয়ক যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, সেখানে ট্রাম্প ছিলেন না।

করোনার আঘাতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ত্রিশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় তিন কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ