শিরোনাম

| |

ফতুল্লায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 13, 2021 11:03 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাব্বির হোসেন (১৫) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সাব্বির মাসদাইর এলাকার মো. শামীম মিয়ার ছেলে।

বিস্ফোরণের ঘটনায় এর আগে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের ছেলে মিনহাজ ও চাচাত শ্যালক মাহফুজের (১৩) মৃত্যু হয়।

এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও মেয়ে আফসানা আক্তার (৪)।

এর আগে গত সোমবার রাত ১২টার দিকে ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানিয়েছিলেন, রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের বোতল পড়ে ছিলো। বিস্ফোরণে তিনটি কক্ষে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকা আসবাব পুড়ে গেছে। দরজা-জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকায় কোনো কাজে আগুন জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলাল হোসেন জানিয়েছিলেন, আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

প্রসঙ্গত, আগুনে মিশালের শরীরের ৯০ শতাংশ, মিতার ১৪ শতাংশ, আফসানার ১০ শতাংশ, মিনারের ৪০ শতাংশ, মাহফুজুলের ৮০ শতাংশ ও সাব্বিরের ৪২ শতাংশ পুড়ে যায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ