শিরোনাম

| |

গৃহযুদ্ধে ১২ হাজার শিশুর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 11, 2021 5:03 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: ১০ বছর আগে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষুধা, অপুষ্টিতে অধিকাংশ শিশুর মধ্যেই মানসিক সমস্যা ও ট্রমা দেখা দিয়েছে এবং ২০২০ সালে সেটা দ্বিগুণ হয়েছে।

বুধবার জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

সংস্থাটি মনে করে, এই যুদ্ধ শিশুদের একটি প্রজন্মকে অনিশ্চয়তা ও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে সিরিয়ার ৯০ শতাংশ শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন।

যুদ্ধের কারণে সিরিয়ায় এক ঝুড়ি খাদ্যের দাম ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ৫ লক্ষাধিক শিশু তীব্র অপুষ্টিতে ভূগছে। ২০ লক্ষাধিক শিশু যুদ্ধের ভয়াবহতার কারণে স্কুলে যেতে পারছে না। তার মধ্যে ৪০ শতাংশই মেয়ে শিশু।

ইউনিসেফ আরো জানিয়েছে, ৭ বছরের উর্ধ্বের ৫ হাজার ৭০০ জন শিশু সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ