শিরোনাম

| |

মোগাদিসুর বন্দরে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ২০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 6, 2021 11:31 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

মোগাদিসুর বন্দরের কাছাকাছি অবস্থিত একটি রেস্তোরাঁর বাইরে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

জরুরি সেবায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমালিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম রেডিও মোগাদিশুর প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়।

এতে আরও বলা হয়, গাড়িবোমা হামলায় সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আবদুলকাদির আদেন বলেন, এখন পর্যন্ত আমরা বিস্ফোরণস্থল থেকে ২০ জনের মৃতদেহ এবং ৩০ জন আহত ব্যক্তিকে নিয়ে গেছি।

প্রত্যক্ষদর্শী আহমেদ আব্দুল্লাহি বলেন, দ্রুতগতির একটি গাড়ি লুল ইয়েমেনি রেস্তোরাঁয় বিস্ফোরিত হয়। আমি ওই রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু যখন বিস্ফোরণে সব কেঁপে উঠল এবং আশপাশ ধোঁয়ায় ঢেকে গেল, তখন ফিরে আসি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ